AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নদীতে পড়ে নিখোঁজ হাসানের মরদেহ উদ্ধার



নদীতে পড়ে নিখোঁজ হাসানের মরদেহ উদ্ধার

গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট টার্মিনাল থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া হাসানের মরদেহ চার দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে গ্যাসফিল্ড এলাকায় বুড়াগৌরাঙ্গ নদীর তীরে স্থানীয়রা ভাসমান মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিয়ের পাত্রী দেখে ফেরার পথে চরকাজল লঞ্চঘাট টার্মিনালে বাথরুম থেকে ফেরার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন হাসান। তিনি ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে।

নিখোঁজের পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল এবং বাংলাদেশ নৌ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। কয়েকদিন ধরে নদীতে জাল ফেলে ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!