AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৭:১৯ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

কিশোরগঞ্জে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানা-এর মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।

এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সালমান ফারসি জানান, সড়কের ওপর বালু ফেলে আংশিকভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা সড়কে পড়ে গুরুতর আহত হন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!