AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে পরিবারের উপর হামলা, সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৩:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে পরিবারের উপর হামলা, সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের বাসিন্দা ও অক্সফোড কলেজের প্রভাষক শারমিন আক্তার ও পরিবারের সদস্যদের উপর চাঁদা দাবীতে হামলা, ভাংচুর, লুটপাট হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে শহরের তমিজ মাকের্টে স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজনে করে ভুক্তভোগী পরিবার। এসময় প্রভাষক শারমিন আক্তার তার ভাই জাহাঙ্গীর আলম, মাতা জাহানার বেগম, বোন শাহিন আক্তার উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকদের সামনে শারমিন আক্তার অভিযোগ করে বলেন, সম্প্রতি তারা পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় জহির ও ধনু মিয়া থেকে ৯ শতাংশ জমি খরিদ করে ভোগদখল করে আসছে।

বিগত ২০১৪ সালে দোকান ঘর নির্মাণ করতে গেলে একই এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ও অটোরিক্সা চালক জাকির হোসেন বাধা দেয় এবং জোরপূর্বক তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ নিয়ে স্থানীয় ভাবে বৈঠক আয়োজন করা হয়।

ওই সময় জাকির হোসেন  বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে আমরা ২০২২ সালে পৌরসভা ও সড়ক জনপদ থেকে অনুমতি নিয়ে ভবণ নির্মাণ করতে গেলে জাকির হোসেন ও তার পরিবারের লোকজন বাধা দেয়।

পরে এ নিয়ে পুনরায় বৈঠক হলে সার্ভেয়ার আবুল খায়ের জানান জাকির হোসেন কোন সম্পত্তি নেই এ নিয়ে পৃথক পৃথক ভাবে সালিশি বৈঠকে জাকির হোসেন মোট ৮ লাখ টাকা দেওয়া হয়।

কিন্তু জাকির হোসেনসহ এলাকার একটি সংঘবদ্ধ চক্র পুনরায় আমাদের কাছে চাঁদা দাবী করে। আমরা বার বার চাঁদা দিতে অস্বীকার করলে জাকির দলবল নিয়ে আমাদের উপর হামলা এবং অব্যাহত ভাবে হুমকি ধমকি প্রদান করে আসছে।

পরে ২০২৫ সাল মার্চ মাসে পুনরায় কাজ করতে গেলে তারা লোকজন নিয়ে আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার পর সেনাবাহিনী পরামর্শে উকিল সালিশি বসে সেখানে আমাদের পক্ষে রায় আসে।

এ পরও জাকির হোসেন বার বার আমাদের কাছে চাঁদা দাবী এবং আদালতে একাধিক মামলা দায়ের করে যা চলমান রয়েছে।
গত ১২/২/২৬ ইং তারিখে সকালে আমি ও আমার পরিবারের উপর চাঁদা দাবীতে হামলা করে জাকির হোসেন তার ছেলে জিহাদসহ পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করতে যাওয়ার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের অবরুদ্ধ করে রাখে পরে ৯৯৯ মাধ্যমে কল দিলে পুলিশ এসে আমাদের রক্ষা করে আমরা থানায় মামলা দায়ের করার পর জাকির তার বাড়িতে মিথ্যা অভিযোগ দিয়ে একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে অপ্রপচার চালায় এবং আমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেছি এবং জাকির ও তার পরিবারের উপর হামলা করেছি বলে অভিযোগ করে যা সঠিক নয়।

মূলত জাকির হোসেন নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত সম্পত্তিতে প্রবেশ করে আমাদের উপর হামলা ও  হুমকি ধমকি প্রদান করে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যায় বিচার প্রার্থনা এবং জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!