AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শান্তিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৫:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

শান্তিগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় একজনকে গ্রেপ্তারও করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, ১১ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন এবং নাশকতা প্রতিরোধের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫৭ ইস্ট বেঙল শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।

এসময় একটি সিএনজি তল্লাশি করে একটি বিদেশী রাইফেল, একটি স্নাইপার সদৃশ অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশ,  ৯টি .২২ রাইফেল,  একটি এক নলা বন্দুক, ৫টি পেট্রোল বোমা, ৭টি ককটেল সহ দেশীয় প্রাণঘাতি অস্ত্রের পাশাপাশি অবৈধ নির্বাচনী লিফলেটসহ একজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিযে়ছে, জননিরাপত্তা রক্ষা এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!