নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সাময়িকভাবে স্থগিতসহ ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে-এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে। পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

