কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, ৭টি ইউনিয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ আসন গঠিত।
এ আসনের ১২৪ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪ টিই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ৮ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।
কালীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৫৯ হাজার ৩৪২ জন। গাজীপুরের সিটি কর্পোরেশনের পুবাইল অংশ এবং বাড়িয়া ইউনিয়নে মোট ভোটার ৯৫ হাজার ৩০১জন। গাজীপুর-৫ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। এ আসনে ১২৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ উপজেলার ৯০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯ টি। গাজীপুর সিটি কর্পোরেশন অংশ এবং বাড়িয়া ইউনিয়নের ৩৪ টি ভোট কেন্দ্রের মাঝে ২৫ টি ঝুঁকিপূণ। এর মধ্যে ২ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিস জানায় ১২৪ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪ টিই ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ৮ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, এবারের নির্বাচনে বিপুল পরিমান আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি এই আসনে সুন্দর ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
একুুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

