AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শবে বরাত

কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০১:৩১ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পবিত্র শবে বরাত উপলক্ষে কাতারে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত পবিত্র শবে বরাত উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে কাতার ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি এবং মহাপবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাতারের দোহা জেদিদ শহরের মাদারীপুর হোটেলের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাতার ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল-আমিন গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ইসলামের পবিত্রতাকে সহিংসতার জন্য অপব্যবহার করা হচ্ছে, যা প্রকৃত ইসলামের চেতনাবিরোধী। ইসলাম শান্তি ও সৌহার্দ্যের ধর্ম। প্রকৃত ইসলামের সত্যনিষ্ঠতা ও শান্তির বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলেই সহিংসতা রোধ করা সম্ভব। এ সময় ইসলামের শান্তির আদর্শ সর্বত্র অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

কাতার ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মোহাম্মদ আমিন বেপারী, সহ-সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম সাইদুল মুকাদ্দাস রুবেল, উপদেষ্টা সদস্য এজাজুল হক রাব্বি, সহ-সভাপতি মো. স্বপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, হাবিব খান, সাংগঠনিক সম্পাদক সিরাজউদ্দিন বাদশা, অর্থ সম্পাদক সুজন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শামসুল হক, কার্যনির্বাহী সদস্য মিজান আনসারী, শাহাবুদ্দিন ব্যাগ শাবলু, মো. মাসির মিয়া, মোহাম্মদ লিটন মিয়া, এনাম চৌধুরী, সাগর আহমেদসহ আরও অনেকে।

এছাড়াও জাকের পার্টি কাতার শাখার সভাপতি মো. আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিম, রাকিব, আরিফ ও রানা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ তানভীর আহমেদ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!