AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার


Ekushey Sangbad
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর
০১:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. তারেক (২৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৯টার দিকে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প ও পুলিশের একটি যৌথ দল গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা অভিযানে তারেককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. তারেক গোপালপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান কমান্ডার মেজর মো. রাহাত খান জানান, গ্রেপ্তার ব্যক্তি ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!