AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় নবীন বরণ


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৬:৫৭ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় নবীন বরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার মো. সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহবুবুল আলম বাশার। এছাড়া বক্তব্য দেন মাদ্রাসার সহকারী শিক্ষক আলী আহমদ, হাবিবুর রহমান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসান নাঈম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় পুরো মাদ্রাসা ক্যাম্পাস ছিল সুসজ্জিত ও উৎসবমুখর পরিবেশে ভরপুর।

অভিভাবক সমাবেশে মাদ্রাসার পরিচালনা ও শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রিন্সিপালসহ শিক্ষকবৃন্দকে মাদ্রাসা ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি সেরা অভিভাবকদের মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, পড়ালেখার মানোন্নয়ন এবং আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!