AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত প্রার্থী বুলবুলের ইশতেহার ঘোষণা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০৪:৪৬ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

জামায়াত প্রার্থী বুলবুলের ইশতেহার ঘোষণা

ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তার ১০৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন গোয়ালডুবি ঘাটে এই ইশতেহার ঘোষণা করেন। 
কৃষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, হিন্দু ধর্মালম্বী জনগোষ্ঠী, সংস্কৃতি কর্মী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শ্রমিক আলেম-ওলামা, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র সংসদের প্রতিনিধি ও ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের নিয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। 
ইশতেহারে তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা নির্মাণ, ইপিজেড নির্মাণ, শ্রমিকের নায্য মুজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, তিনমাসের মধ্যে দূর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামুলূক প্রশাসন, নদীভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ বিভিন্ন সেক্টরে মোট ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!