AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক সেবনের লোভ দেখিয়ে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৭:৪৩ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

মাদক সেবনের লোভ দেখিয়ে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা

মাদক সেবন করার কথা বলে ফজলে রাব্বি বাবু (২১) নামে এক বন্ধুর হত্যা করার অভিযোগে মো: শাহেদ (২৬) নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ জানুয়ারী বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং এর মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। তবে ঘটনার সাথে জড়িত অপর মাহফুজুর রহমান (২২) পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারী হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেলাল হোসেনের পুত্র ও কফিল উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার পিতা চন্দ্রগঞ্জ থানায় একটি ডাইরি করেন। পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারী ভোরে ঢাকা জেলার দোহার এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মো: শাহেদ এবং মাহফুজুর রহমান কে গ্রেফতার করে।  তারা পুলিশ কে জানান রাব্বি বাবু কাছ থেকে মাহফুজ টাকা পেত না না দেওয়ার কারণে তাকে মেরে মটরসাইকেল বিক্রি ওই টাকা উদ্ধারের পরিকল্পনা নেয়। 

তাদের পরিকল্পনা মতো গত ১৭ জানুয়ারী রাতে ইয়াবা সেবনের লোভ দেখিয়ে বাবুকে কে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় পিছন আঘাত করে এবং গলায় চাদর নিয়ে পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে বাড়ি পাশে একটি দিঘিতে ফেলে দেয়। পরে তারা দিঘি থেকে মরদেহ তুলে নিয়ে জনৈক কিরনের টয়লেট সেফটি টাংকিতে ফেলে দেয়। তার মটরসাইকেলটি ওমর ফারুক নামে একজনের কাছে ৬৫ হাজার বিক্রি করে দেয়। পরে তাদের তথ্য মতো চাদর ও এবং মটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহেদ কে রোববার বিকেলে আদালতে হাজির করা হয়েছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!