AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোল বন্দরে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:১৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

বেনাপোল বন্দরে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৮টি ট্রাকে করে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য প্রবেশ করেছে বাংলাদেশে।

শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বিস্ফোরক দ্রব্যের এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি: শ্রীপুরা ইন্ডিয়া। 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে।

বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!