AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৯:০২ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর উপজেলার চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা’ নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার(২৩ জানুয়ারি) সকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সে ওই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ‘ছোট কাউসার’-এর প্রধান সহযোগী হিসেবে পরিচিত।

এসময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন মেজর মো. রাহাত খান। মেজর মো. রাহাত খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল এবং পুলিশের সমন্বয়ে পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে।

অভিযান চলাকালে এসপি মসজিদের সামনে থেকে চিতাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) উদ্ধার এবং ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাসান তারেক ওরফে চিতাকে জব্দ হওয়া অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!