AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলেম-ওলামাদের পরামর্শে অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছেন: ইঞ্জি. শ্যামল



আলেম-ওলামাদের পরামর্শে অতীতে বিএনপি  রাষ্ট্র পরিচালনা করেছেন: ইঞ্জি. শ্যামল

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণাঞ্চলের ওলামা মাশায়েখদের নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবারই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন।

সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাাহ আল মানসুর সঞ্চালনা করেন।

২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। নির্বাচনে বিজয়ী হয়ে দেশের শীর্ষ আলেমদের রাজনৈতিক দলগুলোর সাথে জোট করে দেশ পরিচালনা করেছে। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!