চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের বিদ্যুৎ বিভাগের পরিত্যাক্ত কোয়াটার থেকে এ মরদেহ উদ্ধার করে।
সাগর আলি (৪৯) কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আলির অর্ধগলিত মরদেহ কোয়াটারের ভেতরে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

