চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে নুর উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরখিজিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুর উদ্দিন সাতঘড়িয়া পাড়ার আবুল কাসেম সওদাগর বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন এবং এতে জড়িয়ে পড়েন ঋণের বোঝায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নুর উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

