AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ গুরুতর আহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০৮:৩৭ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ গুরুতর আহত

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে রুমা (৩২) নামের এক গৃহবধূর গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ১৭ জানুয়ারি বেলা আনুমানিক ১১ ঘটিকার সময় শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া এলাকার বাদল বেপারীর বাড়িতে এঘটনা ঘটে। 
স্হানীয় সূত্রে জানা যায়, মোস্তফা (৪২) ও রুমা (৩২) দম্পতির পারিবারিক কলহের কারনে এঘটনা ঘটে।

তারা জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে পশ্চিম হরপাড়া এলাকার ফরহাদ বেপারীর ছেলে বাদল বেপারীর ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।

প্রায়ই তাদের ঝগরা বিবাদ হতো। আজও স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোস্তফা (৪২) উত্তেজিত হয়ে ঘরে থাকা সবজি কাটা ছুরি দিয়ে স্ত্রী রুমার (৩২)  পেটে আঘাত করলে সে নিচে লুটিয়ে পড়ে। তৎক্ষনাৎ মোস্তফা নিজে আহত রুমাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরন করেন।
মোস্তফা (৪২) পেশায় একজন অটোচালক। সে শ্রীনগর উপজেলার পোদ্দার বাগের জালাল শেখের পুত্র। রুমা (৩২) শ্রীননগর উপজেলার দেউলভোগ মাজার সংলগ্ন ফজল মোল্লার কন্যা।

শ্রীনগর থানা সূত্র জানায়, এই বেপারে এখন প্রর্যন্ত কেউ অভিযোগ করেনি। কোন অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!