AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত প্রার্থী মোস্তাকের বৈধতা বহাল, ভাতিজার দায়ের করা আপিল খারিজ



জামায়াত প্রার্থী মোস্তাকের বৈধতা বহাল, ভাতিজার দায়ের করা আপিল খারিজ

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।

তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ভাতিজার দায়ের করা আপিল খারিজ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমানের ছেলে ডা. মোহাম্মদ আলী আপিলটি দায়ের করেন (সিরিয়াল নং-৫৫৫/২০২৬)। আবেদনে অভিযোগ করা হয়, জামায়াত প্রার্থী মোস্তাক তাঁর হলফনামায় বিএডিসির সার ও বীজ ডিলার লাইসেন্সসংক্রান্ত তথ্য গোপন করেছেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর পরিপন্থী এবং এ কারণে তাঁর মনোনয়ন বাতিলযোগ্য।

শুনানিতে মোস্তাকের আইনজীবীরা বলেন, হলফনামায় প্রদত্ত তথ্য আইনসম্মত ও স্বচ্ছ। অপরদিকে আপিলকারী পক্ষ অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন জানায়, প্রার্থীর হলফনামায় আইনগতভাবে গুরুতর কোনো ত্রুটি পাওয়া যায়নি, ফলে আপিলটি গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুর রহমান ও জামায়াত প্রার্থী মোস্তাক সহোদর ভাই। পারিবারিক এই রাজনৈতিক বিরোধের জেরে ভাতিজার করা আপিল স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।

রায়ের পর সংশ্লিষ্ট তিন উপজেলায় জামায়াতের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে, আইনি জটিলতা নিরসন হওয়ায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা এখন পুরোপুরি ভোটের মাঠেই নির্ধারিত হবে।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!