ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত তালগাছিয়া পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফীর (রহ.) কবর জিয়ারত ও দোয়ার মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) তিনি কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদ্রাসা এমদাদিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রখ্যাত আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব, তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
এরপর গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সোনার বাংলা সৌদি প্রবাসী কায়ুমের মমতাময়ী মাতা এবং বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরহুম আব্দুল মজিদ মাস্টারের কবর জিয়ারত করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুসল্লি এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে গোলাম আজম সৈকত বলেন, ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণকে সামনে রেখে তিনি রাজনীতি করতে চান। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে তার পাশে থেকে কাজ করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

