AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ চারজন আটক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৫৪ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ চারজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে আটক করা হয় তাদের।

এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রে‘ এক সদস্যকেও আটক করেছে বিজিবি। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। এছাড়াও অন্য আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ গজ দূরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককারীরা জানিয়েছেন- তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!