AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে অগ্নিকান্ডে দোকান ও মসজিদ পুড়ে ছাই


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৭:৩৫ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

শ্রীপুরে অগ্নিকান্ডে দোকান ও মসজিদ পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান এবং একটি মসজিদ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত মধ্য রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকায় নাজিম উদ্দিন মাস্টারের মালিকানাধীন ভাড়া দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকানঘর মালিক নাজিম উদ্দিন মাস্টার জানান, মধ্য রাতে দোকানের উপর দিয়ে ধোঁয়া বের হতে থাকে। হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে পাশের খোকন মিয়ার হোটেল এবং বেপারী বাড়ি মসজিদে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে ব্যবসায়ী নাঈম জানান, তিনি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। দোকানে থাকা ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সামগ্রী, হার্ডওয়্যার পণ্যসহ অন্যান্য মালামাল পুড়ে গিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খোকন মিয়ার হোটেলের চেয়ার-টেবিল এবং মিষ্ট রাখার রেক পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে, বেপারীবাড়ি মসজিদের টিনের চাল, সিলিং, ভেতরের সবগুলো ফ্যান, ফ্লোরে বিছানো কার্পেট, মাইক এবং ডিজিটাল ঘড়ি এবং টাইলস পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দ্রæত আগুন ছড়িয়ে পড়ায় দোকানের মালামাল এবং মসজিদের আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত চলমান থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এ মুহুর্তে বলা যাচ্ছে না।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!