মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সীমান্তের নিকটবর্তী এলাকায় অবস্থানকালে হঠাৎ করে ওপার থেকে গুলি ছোড়া হয়। এতে গুরুতর আহত অবস্থায় এক কিশোরী ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে....
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

