AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:২২ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

মাটিরাঙায়  খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী‍‍` বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি)  বেলা ২টার দিকে উপজেলার নতুনপাড়া কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়।

মাটিরাঙা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি‍‍`র উদ্যােগে ও পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া। পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

সভায় প্রধান অতিথি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত।

এসময় পৌর এলাকার সকল মাদ্রাসার ছাত্র ছাত্রী,জেলা, উপজেলা ও পৌর অঙ্গসংগঠনের সর্বস্হরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!