AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় আগুনে পুড়ে একজনের মৃত্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৫ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

ফতুল্লায় আগুনে পুড়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাকঘরের আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত আনোয়ারা ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের স্ত্রী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন প্রচণ্ড শীতের কারণে শনিবার বিকেলে আনোয়ারা বেগম নিজ রান্নাঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতা বশত তাঁর পরোহিত কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন ও তাঁর ছেলে আনোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল তিনি মারা যান।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।


একুশে সংবাদ/ওজি

Link copied!