AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে গায়েবানা জানাজা


Ekushey Sangbad
ফরিদপুর উপজেলা প্রতিনিধি, পাবনা
০২:৫৯ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

ফরিদপুরে  গায়েবানা জানাজা

‎পাবনার ফরিদপুরে  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় জানাজার নামাজ আদায় করা হয়।

‎জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জহুরুল ইসলাম (বকুল), সাবেক আহ্বায়ক মো. আব্দুদ দায়েন মঞ্জু, সাবেক সদস্য সচিব মো. আব্দুল হাকিম খাঁন, সাবেক সদস্য সচিব ও বনওয়ারিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

‎এ সময় এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।জানাজা শেষে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!