AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৫:১০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন - নিউজ২৪)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা ( নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ( বাংলাদেশের খবর ), ক্রিড়া ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন( আজকালের খবর ), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রাজিব হোসেন রাজু( আমার দেশ) ও মোঃ আফজাল হোসেন ( সবুজ জমিন ) নির্বাচিত হয়েছে।এদিকে সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে। নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!