AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪৮ এএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ঢাকামুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ পুরোপুরি ব্যাহত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!