AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৫:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

শহীদ ওসমান হাদির স্মরণে কিশোরগঞ্জে সড়কের নামকরণ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।

এ উপলক্ষে শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোডসংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’-এর ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ, সংগ্রামী জীবন ও জাতীয় মর্যাদা রক্ষায় তার অনন্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন; তিনি অন্যায়, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তার আদর্শ আজও তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সাহস, প্রতিবাদ ও ন্যায়ের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ বিন জসিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, ছাত্রনেতা আশিকুজ্জামান, আশরাফুল ইসলাম নাদিম, বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জাজনক। প্রয়োজনে ভারত থেকে খুনিদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতা শহীদদের আত্মত্যাগের মর্যাদাকে ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!