AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
০৫:৩৮ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জের সিংগাইরে ১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর গ্রামের বাদশা মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাছিনা আক্তার, এএসআই মো. ফারুক হোসেন, এএসআই আব্দুল জলিলসহ সঙ্গীয় ফোর্স সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে মতি মোল্লাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!