AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ও পুড়িয়ে ধ্বংস


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৫:৩১ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ ও পুড়িয়ে ধ্বংস

নওগাঁর আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিশা ইউনিয়নের উদয়পুর স্লুইচগেট ও ক্ষুদ্র বিশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুটি অবৈধ ‘কচ জাল’ উচ্ছেদ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিক। অভিযান শেষে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সরকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কচ জাল মাছের বংশবিস্তারে চরম বাধা সৃষ্টি করে। জনস্বার্থে ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী বা বিলে অবৈধ জাল পেতে মাছ ধরতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি জালের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, “কচ জাল মূলত একটি মরণফাঁদ। এতে মাছের পোনা থেকে শুরু করে ডিম পর্যন্ত আটকা পড়ে বিনষ্ট হয়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অভিযান চলাকালে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!