AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি নেতাকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পাবনা
০১:৪২ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা (৬০)  কে গুলি করে হত্যা করা হয়েছে। তার  আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার হাতে গুলিবিদ্ধ হয়ে এই ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, পদ্মার চরের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিরু মোল্লা ও জহুরুলের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সকালে বিরু মোল্লা জহুরুলের বাড়িতে যান বিষয়টি নিয়ে আলাপ করতে। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয় এবং একপর্যায়ে জহুরুল মোল্লা গুলি চালান।

ঘটনাস্থল থেকে আহত বিরু মোল্লাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত কার্যক্রম চালানো রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!