নারায়ণগঞ্জ আড়াইহাজরে মাহমুদ পুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে মাথা বিহীন যুবকের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
নিহত যুবক সিলেট সদর উপজেলার মান্দিপাড়া এলাকার মৃত আনোয়ারুল ইসলাম এর ছেলে মো. শহীদুল ইসলাম (৩৬)।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) উপজেলা মাহমুদ পুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার চক থেকে মাথা বিহীন এই লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জানায়,১৬ ডিসেম্বর সকালে এলাকার লোকজন কাজের উদ্দেশ্যে চকে গেলে একটি মাথা বিহীন লাশ দেখতে পায়।পরে এলাকায় জানাজানি হলে আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
আড়াইহাজার ওসি মো. আলাউদ্দিন জানান,মাথা বিহীন একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।লাশের পরিচয় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত এবং গ্ৰেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সাথে কথা বলে হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

