নীলফামারীর ডোমারে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে প্রসেনজিৎ রায় নামে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ আগস্ট)দুপুরে সোনারায় ইউনিয়নের বড়গাছা সাহেব ভিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রসেনজিৎ একই ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার প্রশুনাথ রায়ের ছেলে ও উত্তর চওড়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের চাচা শৈরেস রায় জানান,শুক্রবার সন্ধ্যায় প্রসেনজিৎ বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি।পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা কোনো সন্ধান পাননি।এ অবস্থায় শনিবার দুপুরে বাড়ির পাশে প্রাইমারি স্কুলের একটি শ্রেণিকক্ষে তার মরদেহ ঝুলে থাকার খবর পাওয়া যায়।পরে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় গলায় রশি দিয়ে প্রসেনজিৎ ঝুলছে। এসময় স্বজনেরা মরদেহ নামিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরহেদ হস্তান্তর করা হতে পারে।
একুশে সংবাদ/ম.সু/এস.আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

