AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের বাসার সামনে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৪ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের বাসার সামনে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনের আশপাশ থেকে সন্দেহজনক আচরণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ সদস্যরা।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগত তথ্য পাওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়। আটক রুহুল আমিন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

এর কিছু সময় পর সকাল ১১টা ১৫ মিনিটে একই এলাকায় মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!