AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের দিন বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা করবে প্রশাসন


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৭:৪১ পিএম, ২৭ মে, ২০২৬

ঈদের দিন বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা করবে প্রশাসন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান।

তিনি বলেন, ঈদের ছুটিতে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

‘ঈদুল আজহা উদযাপন’ কমিটির সদস্য সচিব ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ-আল-মাহবুব জানান, ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য পোলাও, খাসির রেজালা ও সালাদ পরিবেশন করা হবে।

এছাড়াও প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!