AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির ডি ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি শুরু ১০ মে


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৯:১১ পিএম, ১ মে, ২০২৬

ইবির ডি ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি শুরু ১০ মে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১০ মে থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিট সমন্বয়কারী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩০টি আসনের বিপরীতে নির্ধারিত সময়ে অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অফিস চলাকালীন (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত) মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে।

নির্দেশনা অনুযায়ী, সাক্ষাৎকারের দিন থেকে ১৯ মে’র মধ্যে ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে আর সুযোগ থাকবে না।

১ম মেধাতালিকায় ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে চাইলে ১৪ থেকে ১৫ জুনের মধ্যে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধাতালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২২ ও ২৩ জুন অনুষ্ঠিত হবে। তাদেরও সাক্ষাৎকারের দিন থেকে ২৪ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সাক্ষাৎকারে শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র বা প্রশংসাপত্র এবং সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

এছাড়া বিশেষ কোটা (মুক্তিযোদ্ধা, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হরিজন-দলিত, প্রতিবন্ধী, খেলোয়াড় এবং শিক্ষক-কর্মচারীর পোষ্য) আবেদন করতে পারবে শুধুমাত্র মূল আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধাতালিকার সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!