AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ প্রকাশ


Ekushey Sangbad
নিটার প্রতিনিধি
০৯:৪৯ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের ‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ প্রকাশ

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ নিটার ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে ‘ঈদ রিফ্লেকশন ২০২৬’ শিরোনামের একটি ঈদভিত্তিক ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্লাবের প্রতিনিধিরা ম্যাগাজিনটি নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানার হাতে তুলে দেন। ম্যাগাজিনটি গ্রহণ করে তিনি এ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ম্যাগাজিনটিতে ক্লাবের সদস্যরা ঈদ উদযাপনকে ঘিরে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণে এটি হয়ে উঠেছে একটি আবেগঘন সংকলন, যা পাঠককে ফিরিয়ে নিয়ে যায় ঈদের পরিচিত আবহে।

উল্লেখ্য, এ প্রকাশনায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল নিটার সাংবাদিক সমিতি (নিসাস), যারা সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!