AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে ছাত্রশিবিরের সহায়তা ডেস্ক


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:১২ পিএম, ২৭ মার্চ, ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইবিতে ছাত্রশিবিরের সহায়তা ডেস্ক

দেশব্যাপী সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যাবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ অভিভাবকদের দুর্ভোগ কমাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরকে নিরলসভাবে কাজ করতে দেখা যায়। পরিক্ষা শুরু হওয়ার আগ থেকে ছাত্রসংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য সহায়তা কেন্দ্র ও আবাসন ব্যবস্থা করেছে। 

শুক্রবার  (২৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের পাশে ইবিতে ক্রিয়াশীল ৬ টি ছাত্র সংগঠনের জন্য স্টল বরাদ্দ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়, ইসলামী ছাত্র আন্দোলন ও খেলাফতে মজলিস ভর্তিচ্ছুদের সহায়তায় বুথ স্থাপন করেছে। 

এতে অভিভাবকদের বিশ্রাম, শিক্ষার্থীদের দিক নির্দেশনা, ডিজিটাল ডিভাইস নিরাপদে সংরক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। 

শাখা ছাত্রশিবির এর সভাপতি ইউসুব আলী বলেন, গুচ্ছে ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় আমরা হেল্পডেক্স এর মাধ্যমে পরিক্ষার্থীদের মুঠোফোন সংরক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। এছাড়াও পরিক্ষার্থীদের কলম, চকলেট, শিবির পরিচিত উপহার দিচ্ছি।অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করার পাশাপাশি কিছু সাহিত্যের বই ব্যবস্থা করেছি যাতে তাদের সময় ভালো কাটে। ছাত্রদের সমস্যা গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগামীও আমরা কাজ করে যাবো।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!