AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি নজরুল কলেজ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
আব্দুল মজিদ,কবি নজরুল কলেজ প্রতিনিধি
০৯:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কবি নজরুল কলেজ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ–এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ অডিটরিয়ামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য  ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-র ভিপি আব্দুর রশিদ জিতু, কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম , সদস্য সচিব নাজমুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং কলেজের শিক্ষার্থীরা ।

শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পাভেল আহমেদ শুভ‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সবুজ আহমদ মাল। 

প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য  ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, এমপি হওয়ার পর ঢাকায় প্রথম ছাত্রদের আয়োজনে এসেছি। ভবিষ্যতে ছাত্রদের যে কোনো দাওয়াতে সাড়া দেব এবং ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব এবং প্রতি সপ্তাহে একদিন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!