AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১১:৪৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্ররাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবারও স্মারকলিপি প্রদান করেছেন তারা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়ালের নিকট এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—

১। বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্ররাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার বিষয়ে পুনরায় সুস্পষ্ট ও লিখিত নির্দেশনা জারি করতে হবে।

২। রাজনৈতিক ব্যানারে যেকোনো কার্যক্রম, মিছিল বা সমাবেশ কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠন তা অমান্য করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

৩। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪। ক্যাম্পাস ও আবাসিক হলে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

৫। এ বিষয়ে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাগরিকা খাতুন বলেন, সম্প্রতি দুটি রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং ভবিষ্যতেও যেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রশাসনের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, রিজেন্ট বোর্ডে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!