AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহিদদের প্রতি ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০১:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহিদদের প্রতি ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের নেতৃত্বে সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি ও অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বের হওয়া শোক র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!