AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি ,যবিপ্রবি প্রতিনিধি
০৭:১৪ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এছাড়াও টিএইচই এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি।  

বুধবার (২১ জানুয়ারি) টিএইচই এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিং হতে এ তথ্য জানা যায়।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ এ ১০০১-১২০০ তম স্থানের মধ্যে রয়েছে যবিপ্রবি । যা দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

একই সাথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৬ এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের মধ্য থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে যবিপ্রবি। এর মধ্যে লাইফ সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যবিপ্রবি।

প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে। লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানসহ এ চারটি বিষয়ের উপর এবং ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল এ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!